ভারতে সমকামিতা নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে সমকামিতাকে অনৈতিক কাজ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে আজ বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের এক রুলিংয়ে উল্লেখ করা হয়, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমকামিতায় জড়ালে তা অপরাধ নয়। এ রুলিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পেশ করা ১২টির বেশি আবেদনের ওপর শুনানি চলছে। ভারতে সম-অধিকারের দাবিতে আন্দোলনরত সমকামীরা হাইকোর্টের এ রুলিংকে তাঁদের জন্য বড় বিজয় হিসেবে দেখছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল পি পি মালহোত্রা। তিনি বলেন, সমকামিতা একটি কঠোর অনৈতিক কাজ এবং সমাজের রীতি বিরোধী। প্রকৃতি বিরোধী এ কাজে এইচআইভির সংক্রমণ ব্যাপকভাবে ছড়ানোর আশঙ্কা থাকে।—ওয়েবসাইট।