ভারতে সেতু থেকে নদীতে বাস, নিহত ২৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তরাখণ্ডের তেহরি জেলায় গতকাল মঙ্গলবার তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।তেহরির পুলিশ সুপার জন্মেজয় খান্ডুরি জানান, গতকাল ভারতের মধ্য প্রদেশের মন্দসোর জেলা থেকে একটি বাস ৪৫ জন তীর্থযাত্রী নিয়ে হূষিকেশ যাচ্ছিল। বিকেলের দিকে একটি সেতুতে ওঠার পর বাসের চালক একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সেতু থেকে নিচে গঙ্গা নদীতে পড়ে যায়। ফলে ২৬ জন যাত্রী মারা যায়। আহত হয় ১৬ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে হূষিকেশ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় দুঃখ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে এক লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।