ভারতে ১৪ হাজার কৃষকের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত বছর ১৪ হাজার চারজন কৃষক আত্মহত্যা করেন বলে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ভারতে ১৫ হাজার ৯৩৩ জন কৃষক আত্মহত্যা করেছিলেন। সে অনুযায়ী গত বছর কৃষকের আত্মহত্যার ঘটনা কমেছে। ২০১০ সালে ছত্তিশগড়ে এক হাজার ৪১২ জন কৃষক আত্মহত্যা করেন। তবে ২০১১ সালে সেখানে একজন কৃষকও আত্মহত্যা না করায় এ ঘটনা কমেছে বলে ধারণা করা হচ্ছে।বরাবরের মতো গত বছরও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি তিন হাজার ৩৩৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। তবে আগের বছরের তুলনায় এ ঘটনা বেড়েছে। ২০১০ সালে এই রাজ্যে তিন হাজার ১৪১ জন কৃষক আত্মহত্যা করেন।২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, কৃষকের আত্মহত্যার ঘটনা কমছে। ২০০৪ সালে রেকর্ডসংখ্যক ১৮ হাজার ২৪১ জন কৃষক আত্মহত্যা করেন।