ভারতে ২১টি সাইট থেকে ‘আপত্তিকর’ বিষয় সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে ‘আপত্তিকর’ বিষয় সরিয়ে নিতে সামাজিক যোগাযোগের ২১টি ওয়েবসাইটকে নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। এসব ওয়েবসাইটের মধ্যে আছে ফেসবুক, মাইক্রোসফট, গুগল, ইয়াহু ও ইউটিউব। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর বিষয়গুলো সরিয়ে না নিলে এসব প্রতিষ্ঠানকে বিচারের মুখোমুখি করা হবে বলে আদালত জানিয়ে দিয়েছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার দিল্লির মহানগর বিচারিক হাকিম সুদেশ কুমার এ আদেশ দেন। তিনি এ সময়ের মধ্যে দ্রুত যথাযথব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে প্রতিবেদন আগামী ১৩ জানুয়ারি জমা দিতে বলেছেন আদালত।আদালত বলেন, ৬ ফেব্রুয়ারি মধ্যে আপত্তিকর বিষয় সরিয়ে না নিলে ২১টি ওয়েবসাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।ফেসবুক, গুগল ও ইউটিউব ধর্মবিরোধী ও সমাজবিরোধী বিষয় প্রকাশ করে সামাজিক সম্প্রীতি বাধাগ্রস্ত করছে—এমন অভিযোগ এনে তিন দিন আগে মামলাটি করা হয়।আদালত বলেন, ১৮ বছরের কম বয়সী যে কেউ এসব সাইটের মাধ্যমে অবমাননাকর ও আপত্তিকর বিষয়গুলো অবাধে ও সহজেই দেখতে পাচ্ছে।