ভারতে ৩০ কোটি মানুষ অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যের ৩০ কোটির বেশি মানুষ গতকাল মধ্যরাত থেকে বিদ্যুিবহীন। জাতীয় গ্রিড লাইনে বড় ধরনের বিপর্যয়ের কারণে এই সংকট দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়।খবরে বলা হয়েছে, দিল্লি ও অন্য সাতটি রাজ্যে গতকাল রাত দুইটার দিকে বিদ্যুত্ চলে যায়। আজ সোমবার সকালের ব্যস্ততম সময়েও বিদ্যুত্ আসেনি। এতে সেখানকার প্রায় ৩০ কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ভারতে প্রায়ই ব্ল্যাকআউট দেখা গেলেও গত এক দশকের বেশি সময় এমন বিদ্যুত্ বিপর্যয় দেখা যায়নি। ভোগান্তির শিকার কেশব সাহা নামের এক ব্যক্তি বলেন, ‘আজ আমার কর্মস্থলে আসতে ৪৫ মিনিট দেরি হয়েছে। কারণ, রাত দুইটা থেকে সকাল পর্যন্ত বিদ্যুত্ ছিল না। গোসল করার পানি ছিল না। একই কারণে ট্রেন আসতেও ১৩ মিনিট দেরি হয়েছে।’ কর্তৃপক্ষ অগ্রাধিকারভিত্তিতে হাসপাতাল ও যোগাযোগসেবা সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ সকালের দিকে দিল্লি ও উত্তর প্রদেশের বেশ কিছু অংশে বিদ্যুত্ আসে। একই সময় বিদ্যুত্-বিভ্রাটের কারণে দুর্ভোগে পড়ে রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মানুষ।ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত পাওয়ার গ্রিড করপোরেশনের প্রধান রামনায়েক বলেছেন, ‘আমরা বিদ্যুত্-বিপর্যয়ের কারণ খুঁজে বের করব। ভবিষ্যতে এ ধরনের বিভ্রাট কীভাবে এড়ানো যায়, তা দেখব।’ ভারতে ব্যস্ত সময়ে বিদ্যুতের ঘাটতি রয়েছে ১২ শতাংশ। এটি তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে খবরে জানানো হয়।