ভারতে ‘অপেক্ষা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৫ ডিসেম্বর থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হচ্ছে পঞ্চম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তিন দিনের এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে আবু সাইয়ীদ পরিচালিত ছবি অপেক্ষা।আবু সাইয়ীদ আরও জানান, ১৭ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ২২ থেকে ২৯ ডিসেম্বর মুম্বাইয়ে থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসব। এই দুটি উৎসবেই অপেক্ষার প্রদর্শনী হবে। থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসবে আবু সাইয়ীদকে আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে।