ভারতের আট শিল্পীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে বাংলাদেশে সফররত ভারতের শান্তিনিকেতন কলা ভবনের আট প্রথিতযশা শিল্পী ও শিক্ষককে গতকাল শনিবার চারুকলার বকুলতলা মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেলেন সাক্ষী গোপাল দাস (ডিজাইন, টেক্সটাইল বিভাগ), দেবাশিস মহলানবিশ (ডিজাইন, টেক্সটাইল বিভাগ), অজিত শীল (গ্রাফিক আর্ট বিভাগ), জনক ঝঙ্কার নার্জারী (শিল্পকলার ইতিহাস বিভাগ), নন্দ দুলাল মুখার্জি (পেইন্টিং বিভাগ), অম্বরিশ নন্দন (পেইন্টিং বিভাগ), সুতনু চ্যাটার্জি (ভাস্কর্য বিভাগ) ও কমল ধর (ভাস্কর্য বিভাগ)। চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা-শান্তিনিকেতন শিক্ষা বিনিময় কার্যক্রমে সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। এ ছাড়া বিশ্বভারতী কলা ভবনের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক জনক ঝঙ্কার নার্জারী ও ভাস্কর্য বিভাগের শিক্ষক কমল ধর বক্তৃতা করেন।