ভারতের আধ্যাত্মিক নেতা সাঁই বাবা মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রভাবশালী আধ্যাত্মিক নেতা সত্য সাঁই বাবা আজ রোববার সকালে মারা গেছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সাঁই বাবাকে গত ২৮ মার্চ অন্ধ্র প্রদেশ রাজ্যের পুত্তাপারথি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুস সমস্যা ও হূদরোগে ভুগছিলেন। তাঁকে জীবন-সহায়ক কৃত্রিম যন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল। ৮৪ বছর বয়সী এই গুরুর বিশ্বে অগণিত ভক্ত রয়েছে। ভারতের একাধিক সাবেক প্রধানমন্ত্রী, প্রভাবশালী ব্যবসায়ী ও ক্রিকেট তারকারা তাঁর অনুসারী।