ভারতের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে গতকাল বুধবার গভীর রাতে একটি সরকারি মালিকানাধীন ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে ১১ শ্রমিক নিহত এবং ১৬ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।বিস্ফোরণের সময় ভিজাগ স্টিল নামের ওই কারখানায় শ্রমিকেরা নতুন যন্ত্রপাতি সংযোগের কাজ করছিলেন।কয়েকজন আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।