ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে আজ মঙ্গলবার ভোরে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি জিপ গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।আজ ভোরে উত্তর প্রদেশের হাথরাসে মধু রেলস্টেশনের কাছাকাছি অজ্ঞাত একটি রেলক্রসিংয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ ভোরে ১৭ জন যাত্রী নিয়ে একটি জিপ ওই রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় মাথুরা-কাশগঞ্জ রুটের একটি ট্রেন জিপটিকে প্রচণ্ড বেগে ধাক্কা দিয়ে অনেক দূরে টেনে নিয়ে যায়। এতে ১৫ ব্যক্তি নিহত হয়।