ভারতের উত্তর প্রদেশে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে গতকাল শনিবার সন্ধ্যায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩৪ জন নিহত হয়েছে। বাদাউন জেলার বাদাউন-আগ্রা সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩০ জন।জেলা পুলিশ সুপার ডি কে চৌধুরী বলেছেন, বাদাউন-আগ্রা সড়কের আন্নিপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।