ভারতের উত্তরখণ্ডে ভূমিধসে ১৭ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তরখণ্ড রাজ্যের তিনটি জেলায় গতকাল শনিবার ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। খবর পিটিআইয়ের।শনিবারের ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে উত্তরখণ্ডের আলমোরা জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।এ ছাড়াও সিতারগঞ্জ, নৈনিতাল ও হরিদ্বার জেলায়ও ভূমিধসের ঘটনা ঘটেছে।এদিকে, এই বর্ষণ হরিদ্বারের বার্ষিক চারধাম তীর্থযাত্রাকে মারাত্মক ব্যাহত করেছে। হরিদ্বারে যাওয়ার প্রায় সব মহাসড়ক ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য, গত বছর উত্তরখণ্ডে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ৮০ জন স্কুলছাত্র প্রাণ হারিয়েছিল।