ভারতের উপরাষ্ট্রপতি ঢাকায় পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি তাঁকে স্বাগত জানান।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে হামিদ আনসারি ৬০ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল নিয়ে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন।কাল শুক্রবার সকালে তিনি ও তাঁর সফরসঙ্গীরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে দুপুরে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।