ভারতের একটি গ্রামে অবিবাহিত নারীদের মুঠোফোন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে পরিচয়ের পর নিষিদ্ধ বিয়ে করায় মৃত্যুদণ্ডের হার বেড়ে যাওয়ায় ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে অবিবাহিত নারীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আজ বুধবার লাঙ্ক গ্রাম পরিষদের একজন মুখপাত্র সতীশ ত্যাগী জানান, অবিবাহিত ছেলেরা মুঠোফোন ব্যবহার করতে পারবে, তবে তা তাঁদের অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে।স্থানীয় নারী অধিকার সংগঠনগুলো অবশ্য এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। এটাকে পশ্চাদমুখী ও চরম বৈষম্যমূলক একটি সিদ্ধান্ত বলেও অভিযোগ করেছেন সংগঠনের সদস্যরা।সতীশ ত্যাগী আরও জানান, তরুণ-তরুণীরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা মুঠোফোনের মাধ্যমে নিজেরাই নিষিদ্ধ বিয়ে করে ফেলছে। এ কারণে পারিবারিক সম্মান রক্ষার জন্য মৃত্যুদণ্ডের সংখ্যাও বেড়ে যাচ্ছে।পুলিশ বলছে, মুজাফফরনগর জেলা থেকে গত মাসেই ৩৪ যুগল প্রেমিক প্রেমিকা পালিয়ে গেছে এবং পারিবারিক সম্মানহানির শাস্তিস্বরূপ এদের মধ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। —খবর এপি