ভারতের কর্নাটকে বাস দুর্ঘটনায় নিহত ৩০, আহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্নাটক রাজ্যে গতকাল শনিবার গভীর রাতে এক বাস দুর্ঘটনায় ১০ জন শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত এবং ২৮ ব্যক্তি আহত হয়েছে। পুলিশ জানায়, চিত্রদুর্গা জেলার চালানাকেরি এলাকায় রাত প্রায় সোয়া দুইটার সময় একটি ব্যাঙ্গালোরমুখী বাস মহাসড়কে চলার সময় একটি ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় বাসটির ডিজেল ট্যাংকারে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।আহতের মধ্যে ২৫ জনকে চালানাকেরি হাসপাতালে এবং বাকি তিনজনকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরকার ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করেছে।