ভারতের জাতিসংঘে স্থায়ী সদস্য পদ লাভ সহজ নয়: পাকিস্তানের মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভে যে সমর্থন দিয়েছেন, তাতে পাকিস্তানের দুই জ্যেষ্ঠ মন্ত্রী হতাশা ব্যক্ত করেছেন।আজ বুধবার ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমদ মুখতার বলেছেন, ভারতের জন্য জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্যপদ লাভ করা সহজ হবে না। তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ানো হলে আঞ্চলিক শান্তির স্বার্থে পাকিস্তানের কথাও মনে রাখতে হবে।শিক্ষামন্ত্রী সরদার আসিফ আহমাদ আলী আজ রেডিও পাকিস্তানকে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারতের পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করা সম্ভব নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের বিষয়টি ওবামা প্রশাসন যেভাবে দেখছে, আসলে ব্যাপারটা তত সহজ নয়। —পিটিআই।