ভারতের জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তা দুর্নীতির দায়ে অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা লে. জোনারেল অভাদেশ প্রকাশকে জমি নিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে।ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি সামরিক বাহিনীর একটি জমি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিদ্যালয় তৈরি করার জন্য একটি বেসরকারি ভবন তৈরির প্রতিষ্ঠানকে হস্তান্তর করেন।চলতি মাসে কোর্ট অব ইনকোয়ারির তদন্ত শেষ হলে কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে আজ অভাদেশ প্রকাশের বিচারকাজ শুরু হয়। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ করা হয়েছে। পিটিআই