ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় নয় পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শুক্রবার সন্ধ্যায় মাওবাদী হামলায় নয় পুলিশ নিহত হয়েছে। ঘটনাটি ঘটে রাজ্যের গুমলা জেলার গুরুদারি কয়লাখনির কাছে। পুলিশের একটি ট্রাক নিকটবর্তী বিষ্ণুপুর থানায় ফেরার পথে মাওবাদীদের পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মকর্তা, ছয়জন কনস্টেবল ও দুইজন হাবিলদার। এ ঘটনায় আরও সাতজন পুলিশ আহত হয়। হামলার পর থেকেই এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়। শুক্রবার রাতভর মাওবাদীদের সঙ্গে পুলিশের কয়েক দফা বন্দুকযুদ্ধ হলেও কোনো মাওবাদীর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।