ভারতের দুই রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার নির্বাচন কমিশন এই তারিখ ঘোষণা করে। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।প্রধান নির্বাচন কমিশনার ভি এস সমপাথ জানান, গুজরাটের বিধানসভা নির্বাচনে দুই দফায় আগামী ১৩ ও ১৭ ডিসেম্বর ভোট নেওয়া হবে। এর আগে হিমাচল প্রদেশে ভোট নেওয়া হবে ৪ নভেম্বর। উভয় রাজ্যে নির্বাচনের ভোট গণনা করা হবে ২০ ডিসেম্বর।বিজেপির নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে গুজরাটের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় গেলে মোদি প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।