ভারতের দুটি উৎসবে ‘শেষ সংলাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের শেষ সংলাপ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল কলকাতায়, ২০০৯ সালের ডিসেম্বরে। এবার পশ্চিমবঙ্গের দুটি উৎসবে মঞ্চস্থ হচ্ছে নাটকটি। জানা গেছে, বহরমপুরে ঋত্বিক আয়োজিত ‘দেশ-বিদেশের নাট্যমেলা’য় গত বৃহস্পতিবার মঞ্চস্থ হয় নাটকটি। আজ শনিবার মঞ্চস্থ হবে নদীয়ার শান্তিপুর রঙ্গপীঠ আয়োজিত ‘রঙ্গপীঠ নাট্যমেলা’য়।মিসরের নাট্যকার তাওফিক আল হাকিমের সুলতানুজ জান্নাম অবলম্বনে শেষ সংলাপ নাটকটির অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।