ভারতের নতুন পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঞ্জন মাথাইকে ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদের নিয়োগসংক্রান্ত কমিটি (এসিসি) দুই বছরের জন্য পররাষ্ট্রসচিব হিসেবে রঞ্জন মাথাইয়ের নিয়োগ অনুমোদন করে। বর্তমানে তিনি প্যারিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।বর্তমান পররাষ্ট্রসচিব নিরুপমা রাও আগামী ৩১ জুলাই অবসর নিলে রঞ্জন মাথাই দায়িত্ব নেবেন। বাসস।