ভারতের নতুন হাইকমিশনার ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ আজ বুধবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন।ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি একটি আগমনী বার্তা পাঠ করেন।আগমনী বার্তায় পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে দুই দেশের জনগণের কল্যাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে হাসিনা-মনমোহনের যে স্বপ্ন আছে তা বাস্তবায়নে প্রত্যয়ের কথা জানান পঙ্কজ শরণ।পঙ্কজ শরণ ঢাকায় ভারতের চতুর্দশ হাইকমিশনার। তিনি রজিত মিত্তারের স্থলাভিষিক্ত হলেন।