ভারতের নারী মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দেশ ভারত। এ পর্যন্ত ৬৪ বছরে ভারতের বিভিন্ন রাজ্যে ১৪ জন নারী মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমজন ছিলেন উত্তর প্রদেশের সুচেতা কৃপালিনী আর সর্বশেষ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।সুচেতা কৃপালিনী: উত্তর প্রদেশে বহাল ছিলেন ১৯৬৩ সালের অক্টোবর থেকে ১৯৬৭ সালের মে পর্যন্ত।নন্দিনী শতপথি: ওডিশার কংগ্রেস-দলীয় মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৭২ সালের জুন থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত।শশীকলা কাকোদকর: শশীকলা গোয়ার মুখ্যমন্ত্রী হন ১৯৭৩ সালের আগস্টে। ছিলেন ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত।সৈয়দা আনোয়ারা তৈমুর: আসামের মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৮০ সালের ডিসেম্বর থেকে ১৯৮১ সালের জুন পর্যন্ত।জানকী রামচন্দ্রণ: আইএডিএমকের নেতা এম জি রামচন্দ্রের প্রয়াণের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাঁর সহধর্মিণী জানকী রামচন্দ্রণ। মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৮৮ সালের ৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।জে জয়ললিতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন ১৪ মে ২০০১ থেকে ১২ মে ২০০৬ পর্যন্ত সময়কালে।মায়াবতী: রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন প্রথম ১৯৯৫, ১৯৯৭ ও ২০০২ সালেরাজিন্দর কাউর ভাত্তাল: পাঞ্জাব রাজ্যে ১৯৯৬ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি ১৯৯৭ পর্যন্ত।রাবড়ি দেবী: বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন জুলাই ১৯৯৭ থেকে মার্চ ২০০০ পর্যন্ত।সুষমা স্বরাজ: কেন্দ্রশাসিত দিল্লি। সময়কাল ১৯৯৮ সালের ১৩ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর।শীলা দীক্ষিত: দিল্লির মুখ্যমন্ত্রী হন ১৯৯৮ সালে। পরপর তিনবার জয়ী হয়ে এ পর্যন্ত এই পদে রয়েছেন।উমা ভারতী: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ২০০৩ সালের ডিসেম্বর মাসে। ছিলেন ২০০৪ সালের আগস্ট পর্যন্ত।বসুন্ধরা রাজে: রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন ৮ ডিসেম্বর ২০০৩ থেকে ১১ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত।মমতা বন্দ্যোপাধ্যায়: ভারতের সর্বশেষ নারী মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস-নেত্রী মমতা বিপুল ভোটে বিজয়ের পর মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন ২০ মে ২০১১। গ্রন্থনা: ফেরদৌস ফয়সাল