ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে ঘূর্ণিঝড়, ৮৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে ১৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতের এই ঘূর্ণিঝড়ে গ্রামাঞ্চলের ৫০ হাজারের বেশি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়। আজ বুধবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এপি।পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স-মন্ত্রী শ্রীকুমার মুখার্জি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হেমাতাবাদ, রায়গঞ্জ ও কিরণদিঘি থেকে পুলিশ ও উদ্ধারকারী দল ৩৯টি মৃতদেহ উদ্ধার করেছে। ঘূর্ণিঝড়ে ওই এলাকার অনেক গাছ উপড়ে গেছে এবং টেলিফোন ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও জানান, এতে কয়েক শ লোক আহত হয়েছে।বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার সাংবাদিকদের বলেন, বিহারের আরারিয়া, কিশেনগঞ্জ ও পূর্ণিয়া জেলায় ৪৬ জন নিহত হয়েছে।বিহার রাজ্যের এক কর্মকর্তা জানান, বিহারের আরারিয়া জেলায় একটি জেলখানার দেয়াল ধসে পড়ায় ৬০০ কয়েদিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিহারে অন্তত এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।