ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের চেয়ে রাহুল ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের চেয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ভালো করবেন বলে মনে করেন দেশটির জনগণ। ভারতজুড়ে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘লেন্স অন নিউজ ডট কম’ পরিচালিত ‘জাতির মনোভাব’ শীর্ষক ওই জরিপের ফলাফলে দেখা গেছে, ভারতের ৪৬ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের চেয়ে রাহুল গান্ধী ভালো করবেন। তবে জরিপে অংশগ্রহণকারী ৩৪ শতাংশ মতামত প্রদানকারী মনে করেন, মনমোহন সিংকে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত।মনমোহনের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর অবস্থান সুস্পষ্ট। জরিপের ফলাফল অনুযায়ী, ৬১ শতাংশ মানুষ (যা ভারতের মোট ভোটারের দুই-তৃতীয়াংশ) দিল্লির কেন্দ্রে পরিবর্তন চান। এ মাসের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত ভারতের ১৪টি রাজ্যের তিন হাজার ৮০০ মানুষের ওপর এই জরিপটি চালানো হয়।