ভারতের বাজারে ছোলা ও সয়াবিন তেলের দাম বৃদ্ধি, কমেছে চিনির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে গতকাল শনিবার ছোলার দাম বৃদ্ধি অব্যাহত ছিল। ব্যবসায়ী সমিতিগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বাজরা ও সয়াবিন তেলের দামও কিছুটা বেড়েছে। দাম কমেছে চিনি ও বার্লির। চাল, গম ও ভুট্টার দাম ছিল অপরিবর্তিত।দিল্লির বাজারে গতকাল প্রতি ১০০ কিলোগ্রাম দেশি গমের দাম ছিল এক হাজার ৭৫০ থেকে দুই হাজার ১০০ রুপি, প্রতি ১০ কেজি আটার দাম ছিল ১৯০ রুপি এবং প্রতি ব্যাগ ময়দা এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ রুপি এবং প্রতি ব্যাগ সুজি এক হাজার ৭৫০ থেকে এক হাজার ৮০০ রুপি। চালের মধ্যে প্রতি ১০০ কেজি শ্রী লাল মহল বাসমতী বিক্রি হয়েছে নয় হাজার ৩০০ রুপিতে, লাল কুইলা বাসমতী নয় হাজার ৪০০ রুপিতে, সাধারণ বাসমতী পাঁচ হাজার ৪০০ থেকে পাঁচ হাজার ৫০০ রুপিতে, পারমাল এক হাজার ৬৩০ থেকে এক হাজার ৮৫০ রুপিতে, সেলা এক হাজার ৯৫০ থেকে দুই হাজার ৫০ রুপিতে এবং আইআর-৮ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৫২৫ রুপিতে।অন্যান্য খাদ্যশস্যের মধ্যে, প্রতি ১০০ কেজি ছোলার দাম ছিল দুই হাজার ১৫০ থেকে দুই হাজার ১৮০ রুপি, সবুজ মটর এক হাজার ৭৫০ থেকে এক হাজার ৮০০ রুপি, সাদা মটর এক হাজার ৫৫০ থেকে এক হাজার ৫৭৫ রুপি, বজরা ৯২৫ থেকে ৯৭০ রুপি, সাদা জোয়ার এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৬০০ রুপি, ভুট্টা এক হাজার ৫০ থেকে এক হাজার ২৫০ রুপি এবং বার্লি ৯০০ থেকে ৯৫০ রুপি। মুম্বাইয়ের বাজারে প্রতি ১০০ কেজি ছোট দানার চিনির দাম ছিল তিন হাজার ৪০ থেকে তিন হাজার ১০০ রুপি, যা দিল্লির বাজারে ছিল তিন হাজার ৫০০ থেকে তিন হাজার ৬০০ রুপি। অন্যদিকে, মুম্বাইয়ের বাজারে প্রতি ১০০ কেজি মাঝারি দানার চিনির দাম ছিল তিন হাজার ৯০ থেকে তিন হাজার ২০০ রুপি, যা দিল্লির বাজারে ছিল তিন হাজার ৫৫০ থেকে তিন হাজার ৬৫০ রুপি।দিল্লির বাজারে ভোজ্য তেলের দাম ছিল প্রতি ১৫ কেজি বনষ্পতি ৬২৫ থেকে ৭৩০ রুপি, বাদাম তেল এক হাজার ১৮০ থেকে এক হাজার ২৫০ রুপি এবং সরিষার তেল ৯২৫ থেকে এক হাজার ২৫ রুপি। মিলগেটে প্রতি ১০০ কেজি সয়াবিন তেলের দাম আগের দিনের চেয়ে ৫০ রুপি বেড়ে দাঁড়ায় চার হাজার ৭০০ রুপিতে।সূত্র: রয়টার্স