ভারতের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী ব্যবহার পাকিস্তানের ‘নেশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভারতের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীকে ব্যবহারের প্রবণতা পাকিস্তানের এক ধরনের ‘নেশা’য় পরিণত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিশেষ অভিযান শাখার সহকারী সচিব মাইকেল শিহান কংগ্রেসের শুনানিতে এ মন্তব্য করেন বলে পিটিআই জানিয়েছে। পাকিস্তান সম্পর্কে মার্কিন কংগ্রেসের শুনানিতে মাইকেল শিহান বলেন, ‘সুনির্দিষ্ট উদ্দেশ্য হাসিলে বিশেষ করে ভারতকে মোকাবিলায় জঙ্গিগোষ্ঠীর সদস্যদের ব্যবহারে তাদের এক ধরনের আসক্তি আছে। যা তাদেরকে সব ধরনের সমস্যায় ফেলে।’কংগ্রেসের শুনানিতে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে মাইকেল শিহান বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে। তবে এতে খুব কমই সাফল্য অর্জিত হয়েছে।