ভারতের মন্ত্রিসভায় রদবদল, তিনজন পূর্ণমন্ত্রী
ভারতে আজ বুধবার মন্ত্রিসভায় রদবদল হয়েছে। প্রফুল্ল প্যাটেল, শ্রীপ্রকাশ জায়েসওয়াল ও সালমান খুরশিদকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। ২০০৯ সালের মে মাসে ইউপিএ জোট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই প্রথম মন্ত্রিসভায় রদবদল।প্রফুল্ল প্যাটেল ভারী শিল্প, শ্রীপ্রকাশ জায়েসওয়াল কয়লা ও সালমান খুরশিদ পানিসম্পদ মন্ত্রণালয়ের দয়িত্ব পেয়েছেন।দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এই রবদবদল করা হয়েছে।আগামী মে মাসে বাজেট অধিবেশনের পর মন্ত্রিসভায় আরও রবদবদল করা হতে পারে। এ সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম ও তামিলনাড়ু বিধানসভার নির্বাচন হয়ে যাবে, এর ফলে ইউপিএ সরকার মিত্রদের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারবে।যাঁরা স্বাধীনভাবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তাঁরা হলেন অজয় মাকান (যুব ও ক্রীড়া), বেনি প্রসাদ ভার্মা (স্টিল) ও কেভি থমাস (খাদ্য)। এ ছাড়া অশ্বিনী কুমার পরিকল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কে সি ভেনুগোপালকে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।