ভারতের মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কমপক্ষে ৭৭ শতাংশ কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর) নামের একটি সংস্থার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০০৯ সালে এই মন্ত্রীরা তাঁদের সম্পদের যে হিসাব দিয়েছিলেন, বর্তমানে তাঁদের সম্পদের গড় মূল্য তার চেয়ে অনেক বেশি।কোটিপতি মন্ত্রীদের তালিকায় সবার ওপর আছেন কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পবিষয়ক মন্ত্রী প্রফুল প্যাটেল। বর্তমানে তাঁর সম্পদের মূল্য ১২২ কোটি রুপি। ২০০৯ সালে তাঁর সম্পদ ছিল ৭৮ কোটি ৮ লাখ রুপি। দুই বছরে তাঁর সম্পদ বেড়েছে ৪২ কোটি রুপি।প্রফুল প্যাটেলের পরে আছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এস জগতরক্ষাকানের অবস্থান। বর্তমানে তাঁর সম্পদের মূল্য ৭০ কোটি রুপি। ২০০৯ সালে তাঁর সম্পদ ছিল ৫ কোটি ৯ লাখ রুপি। দুই বছরে তাঁর সম্পদ বেড়েছে ৬৪ কোটি ৫ লাখ রুপি।কোটিপতি মন্ত্রীদের তালিকায় এস জগতরক্ষাকানের পরে আছেন শহর উন্নয়নমন্ত্রী কমল নাথের স্থান। বর্তমানে তাঁর সম্পদের মোট মূল্য ৪১ কোটি রুপি। ২০০৯ সালে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি রুপি। দুই বছরে তাঁর সম্পদ বেড়েছে ২৬ কোটি রুপি।এ সময় তুলনামূলক বিচারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এস জগতরক্ষাকানের সম্পদ সবচেয়ে বেশি হারে বেড়েছে। দুই বছরে তাঁর সম্পদ বৃদ্ধির হার ১,০৯২ শতাংশ। তবে ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে ১৫ জন মন্ত্রীর সম্পদ কমেছে বলেও ওই তথ্য বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার নাম রয়েছে।