ভারতের মাওবাদীরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাওবাদীরা পশ্চিমবঙ্গে তাদের আট সদস্যকে হত্যার প্রতিবাদে দুই দিনের ‘প্রতিবাদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে।আজ বৃহস্পতিবার মাওবাদীদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, পশ্চিমবঙ্গে এক নিরাপত্তা অভিযানে মাওবাদীদের আট সদস্য নিহত হন। গতকাল বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় নিরাপত্তারক্ষীরা তিনজন নারীসহ আটজন মাওবাদীকে হত্যা করেন।মাওবাদীদের মুখপাত্র কমরেড খোকন জানিয়েছেন, এই প্রতিবাদ দিবস সপ্তাহের শেষনাগাদ অনুষ্ঠিত হবে। তবে প্রতিবাদ দিবস তাঁরা কীভাবে পালন করবেন, তা জানা যায়নি।কর্তৃপক্ষ মাওবাদীদের গত মাসের সহিংসতায় বেশ চাপের মুখেই রয়েছে। মে মাসের শেষদিকে মাওবাদীদের অন্তর্ঘাতে পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ১৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।কমরেড খোকন জানিয়েছেন, পুলিশি অভিযানের কারণে সরকারের সঙ্গে কোনো আলাপ-আলোচনায় যেতে পারছে না মাওবাদীরা।