ভারতের মুদ্রা উদ্ধার, পাকিস্তানিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার একটি হোটেলে তল্লাশি চালিয়ে র‌্যাব গতকাল শনিবার বিপুল পরিমাণ ভারতের মুদ্রা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে র‌্যাব এক পাকিস্তানিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাকিস্তানের নাগরিক মইনউদ্দিন ও বাংলাদেশের শফিকুর রহমান।র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, মুদ্রা পাচারকারী চক্রের একটি দল উত্তরার একটি হোটেলে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গতকাল বিকেল পাঁচটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় পানির বড় জার থেকে ৫৯ লাখ ৯৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা গেলেও আরেকজন পালিয়ে যায়।