ভারতের যোগগুরু রামদেবের অনশন ভঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের যোগগুরু বাবা রামদেব নয় দিন পর আজ রোববার তাঁর অনশন ভেঙেছেন। আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবি শঙ্করের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে এ খবর জানানো হয়েছে।ভারতের দুর্নীতিগ্রস্ত ও কালো টাকার মালিকদের কঠোর শাস্তির দাবিতে গত চার জুন স্বামী রামদেব ও তাঁর কয়েক হাজার অনুসারী দিল্লির রামলীলা ময়দানে আমরণ অনশন শুরু করেন। ওই দিন স্থানীয় সময় রাত একটার দিকে সরকার হঠাত্ করে বাবা রামদেবের কর্মসূচির অনুমতি বাতিল করে। দিল্লির পুলিশ রামদেবকে ওই স্থান ত্যাগ করার নির্দেশ দেয়। রামদেব রামলীলা ময়দান ত্যাগ করলেও অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন। অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার তাঁকে উত্তরখণ্ড রাজ্যের দেরাদুনে হিমালয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। কয়েকজন আধ্যাত্মিক নেতার উপস্থিতিতে ফলের রস পান করে আজ তিনি অনশন ভাঙেন।