ভারতের রাজস্থানে ভারী বৃষ্টিপাতে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থান রাজ্যে ভারী বৃষ্টিপাতে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার শুরু হওয়া টানা বৃষ্টিপাতের কারণে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের প্রায় ২০ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।১৯৮১ সালের পর রাজস্থানে এমন বৃষ্টিপাত আর হয়নি। বৃষ্টির কারণে রাজ্যের নিম্নাঞ্চল ও বস্তি এলাকা তলিয়ে গেছে। অনেকেই তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। আটকে পড়া মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে।