ভারতের সঙ্গে বিদ্যুত্ বিনিময়ের একটি যৌথ উদ্যোগ চুক্তির সম্ভাবনা
চলতি মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুত্ বিনিময়ের একটি যৌথ উদ্যোগ চুক্তি হতে পারে।চুক্তির খসড়া চূড়ান্ত করতে ভারতের বিদ্যুত্ সচিব উমা শঙ্করের নেতৃত্বে নয় সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল ৫ মার্চ ঢাকা আসছে।দেশের বিদ্যুত্ খাতের উন্নয়নে হাসিনা-মনমোহন চুক্তি বাস্তবায়নে একটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা চালিত বিদ্যুেকন্দ্র এবং ২০১৩ সাল নাগাদ ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ স্থানান্তরের জন্য দুই দেশের মধ্যে সঞ্চালন লাইন স্থাপনে একটি যৌথ কারিগরি দল উভয় দেশে কাজ করছে।বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ চুক্তির লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।পরে বিষয়টি তদারকি করতে একটি যৌথ স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।পিডিবি চেয়ারম্যান আলমগীর কবির জানান, একটি যৌথ উদ্যোগে কোম্পানি (জেভিসি) প্রতিষ্ঠার চূড়ান্ত কাজ সম্পন্ন করতে বিদ্যুত্ সচিবের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলটি ঢাকা আসছে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন, ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন ও পাওয়ার গ্রিড কোম্পানি অব ইন্ডিয়ার কারিগরি বিশেষজ্ঞরা।একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বিদ্যুত্ আমদানি এবং বিদ্যুত্ খাতে যৌথ বিনিয়োগ পরিকল্পনার একটি প্রস্তাব স্টিয়ারিং কমিটির কাছে পেশ করবে।পিডিবি সূত্র জানায়, যৌথ উদ্যোগ কোম্পানি প্রতিষ্ঠায় এটি স্টিয়ারিং কমিটির তৃতীয় বৈঠক। বাসস।