ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান ফজলুর রহমান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও আসাম ‘পুনরুদ্ধার’ করতে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান বিডিআরের সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমান। তিন কোটি ‘তৌহিদী জনতাকে’ নিয়ে একটি বাহিনী করে এই যুদ্ধে নেতৃত্বও দিতে চান তিনি। এই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফজলুর রহমান।আজ বুধবার বিকেলে মুক্তাঙ্গনে ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও ধর্মহীন শিক্ষানীতি’র বিরুদ্ধে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে বিডিআরের সাবেক প্রধান এসব কথা বলেন।সমাবেশে ধর্মভিত্তিক ও ডানপন্থী ছোট বেশ কয়েকটি দলের নেতারা বক্তব্য দেন। সমাবেশটিকে ‘সর্বদলীয়’ আখ্যা দেন বক্তারা। তাঁরা বলেন, সরকার ভারতের সঙ্গে যে চুক্তি করেছে, তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।