ভারতের সফল গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত আজ বৃহস্পতিবার ভোরে সফলভাবে একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস এই খবর জানিয়েছে।ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১০ বছরের প্রচেষ্টায় রিসাত-১ নামের এ গোয়েন্দা উপগ্রহটি তৈরি করা হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ উপগ্রহটি দুর্যোগের পূর্বাভাস, কৃষি বনায়ন, উচ্চমাত্রার ছবি প্রেরণ ও প্রতিরক্ষা কাজে ব্যবহূত হবে বলে জানানো হয়েছে।রিসাত-১ উপগ্রহটি দিন ও রাতে ভূপৃষ্ঠের ছবি তুলতে সক্ষম। এমনকি এটি মেঘ ও কুয়াশার মধ্যেও কাজ করতে পারে।এর আগে ১৯ এপ্রিল প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি-৫’ নামের একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে উৎক্ষেপণ করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র বেইজিং ও পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম।ওই ঘটনার কয়েক দিনের ব্যবধানেই গতকাল বুধবার সকালে ‘শাহিন-ওয়ান এ’ নামে মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।