ভারতের সাংসদদের বেতন-ভাতা বেড়েছে ৩ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মন্ত্রিসভা সাংসদদের বেতন-ভাতা তিন গুণ বাড়ানোর জন্য একটি প্রস্তাবনা পাস করেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।ভারতের সাংসদদের বর্তমানে মাসিক বেতন হিসেবে ১৬ হাজার রুপি দেওয়া হয়। আর এ প্রস্তাবনা পাস হওয়ায় তাঁরা এখন থেকে মাসিক বেতন-ভাতা পাবেন ৫০ হাজার রুপি।এ ছাড়া দেশটির সরকার সাংসদদের অফিস ভাতা ও নির্বাচনী এলাকার ভাতাও দ্বিগুণ করে দিয়েছেন।কিছু ক্ষুব্ধ সাংসদ এ বেতন-ভাতা বাড়ানোর প্রতিবাদ করায় লোকসভার অধিবেশন স্থগিত করা হয়। এ বর্ধিত বেতন যথেষ্ট নয় বলে তারা দাবি করেছেন।সাংসদরা অবশ্য তাঁদের বেতন-ভাতা দেশটির জ্যেষ্ঠ আমলাদের সমান অর্থাত্ কমপক্ষে ৮০ হাজার রুপি করার দাবি করেছিলেন।বর্তমানে সাংসদরা বিনা মূল্যে বিমান সুবিধা, প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত রেল ভ্রমণ, বিনা মূল্যে আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবে।তবে সমালোচকেরা বলছেন, যে সময় দেশে দুই অঙ্কের মুদ্রাস্ফীতি বিরাজমান ঠিক সে সময়ে সাংসদদের এ বেতন-ভাতা বাড়ানোটা ন্যায়সংগত হয়নি।