ভারতের সীমান্তরক্ষীরা বিচারের বাইরে থেকে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষীরা গবাদিপশু চোরাচালানি এবং বেসামরিক লোককে গুলি করে হত্যা করলেও তাঁরা বিচারের বাইরেই থেকে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিভিত্তিক হিউমেন রাইটস ওয়াচের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে ব্যবসার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় নয় শতাধিক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা ভারতের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে মারধর ও ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেন। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, আত্মরক্ষার জন্য বা গ্রেপ্তার এড়াতে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ার সময় তাঁদের গুলি করে হত্যা করা হয়। কিন্তু হিউমেন রাইটস ওয়াচ কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখেছে, সন্দেহভাজন নিহত ব্যক্তিরা চরম শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি।প্রতিবেদনে বাংলাদেশ ও ভারত উভয় দেশের শতাধিক ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং সীমান্তরক্ষীর সাক্ষাত্কার স্থান পেয়েছে। এপি