ভারতের সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় মুলতবি ও মধ্যস্থতার আবেদন
অযোধ্যা মামলার রায় প্রদানের মাত্র দুদিন বাকি থাকতে সুপ্রিম কোর্টে রায় মুলতবি ও মধ্যস্থতা করার অনুমতি জানিয়ে আবেদন করা হয়েছে।অবসরপ্রাপ্ত কর্মকর্তা রমেশ চন্দ ত্রিপাঠী এ আবেদন করেন।আলতামাস কবির এবং এ কে পাটনায়েকের বেঞ্চে আবেদনটি আগাম শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা পিটিআই আজ বুধবার এ কথা জানিয়েছে।এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চের তিন বিচারক রমেশ চন্দের একই আবেদন খারিজ করার পাঁচ দিন পর সর্বোচ্চ আদালতে এই আবেদন করেন ত্রিপাঠী। হাইকোর্ট ত্রিপাঠীর এই আবেদনের জন্য ৫০ হাজার রুপি জরিমানাও করেছিলেন।হাইকোর্টের আবেদনে ত্রিপাঠী উল্লেখ করেছিলেন, অযোধ্যা মামলার রায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং দেশে সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে।কিন্তু হাইকোর্ট এই আবেদনকে ‘রায় প্রদানে বাধা দেওয়ার উদ্যোগ’ হিসেবে বর্ণনা করে একে খারিজ করে দেন।উল্লেখ্য, আগামী শুক্রবার অযোধ্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।—বাসস