ভারতের সুপ্রিম কোর্টে বিনায়ক সেনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট আজ শুক্রবার দেশটির বিশিষ্ট সমাজকর্মী বিনায়েক সেনের জামিন মঞ্জুর করেছেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।রাষ্ট্রদ্রোহ ও মাওবাদীদের সহযোগিতার দায়ে ছত্তিশগড়ের একটি আদালত বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ছত্তিশগড়ের হাইকের্টে তিনি জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। পরে তিনি ভারতের সর্বোচ্চ আদালতে ছত্তিশগড় হাইকোর্টের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করেন। ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি এইচ এস বেদি এবং সি কে প্রসাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বিনায়ক সেনের জামিন মঞ্জুর করেছেন। সর্বোচ্চ আদালত তাকে জামিন দেওয়ার ক্ষেত্রে কোন কারণ উল্লেখ করেননি। তবে জামিনের শর্ত আরোপের বিষয়টি সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিচার আদালতের ওপর ছেড়ে দিয়েছেন।