ভারতের সেনাপ্রধান আসছেন রোববার
ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিং পাঁচ দিনের সফরে রোববার ঢাকায় আসছেন।আজ শুক্রবার ভারতীয় সেনাবাহিনী জানায়, সেনাপ্রধান তাঁর সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য দুটি হাওইর্যাজার কামান ও ৫০টি কম্পিউটার সজ্জিত একটি আধুনিক ল্যাব উপহার দেবেন।তারা জানায়, তিন দশমিক সাত ইঞ্চি হাওইর্যাজার কামান বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর প্রথম ইউনিটের অংশ ছিল এবং তারা এটা প্রদান করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছিল।ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীকে পাহাড়ে প্রশিক্ষণের জন্য একটি ‘রক ক্লাইমবিং ওয়াল’ও উপহার দেবেন।১৯৭১ সালের রাজপুত রেজিমেন্টের কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল সিং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ওই সময় কক্সবাজার, ফেনীসহ বেশ কয়েকটি এলাকায় অভিযানে অংশ নেন।বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবিনের আমন্ত্রণে বাংলাদেশ সফরকালে জেনারেল সিং বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। তিনি ২২ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ৬৪তম লংকোর্স ও ৩৫তম বিশেষ কোর্সের পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। বাসস।