ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশের একজন যুবক নির্যাতনের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দুঃখ প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংকালে চিদাম্বরম এই দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্তে যে ঘটনা ঘটেছে, তা সত্যি দুঃখজনক। ওই ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশকে বলেছি, তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ চিদাম্বরম বলেন, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। এর পর থেকে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেনি। সীমান্তে এখন শান্তি বিরাজ করছে।এদিকে বিএসএফের হাতে বাংলাদেশের যুবক নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে জাতীয় মানবাধিকার কমিশন চার সপ্তাহের মধ্যে ঘটনা সম্পর্কে প্রতিবেদন দিতে সরকারকে চিঠি দিয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এ সময় শেষ হবে। খবর বাসস।