ভারতের স্বাধীনতা দিবসে মনিপুরে সিরিজ বোমা হামলায় আহত ৪
ভারতের মনিপুর রাজ্যের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণে অন্তত চার ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দ্য হিন্দুর এক খবরে বলা হয়, আজ বুধবার যখন ভারতজুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, তখন মনিপুরের কয়েকটি স্থানে আয়োজিত অনুষ্ঠানে এ ধরনের বোমা হামলা হলো।কর্মকর্তারা বলেন, থউবাল জেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক মেলায় সকাল আটটার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে।আহত ব্যক্তিরা হলেন মানাও সিং (৫২), সনবন্ত দাস (২২), আকইজাম অংবি সানাজাওবি দেবী (৫৫) এবং নিনগমবাম মনিসাম দেবী (৬৫)। চিকিত্সার জন্য তাঁদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের রাজধানী ইম্ফলে মনিপুর রাইফেলসের মাঠে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ইবোদি সিং যখন ভাষণ দিচ্ছিলেন, সে সময় রাজধানীতে তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। রাইফেলস মাঠ থেকে বিস্ফোরণস্থলের দূরত্ব মাত্র দুই কিলোমিটার।রাজধানীর সাগলবন্দে একটি সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে সকাল নয়টার দিকে। দূরনিয়ন্ত্রিত বোমাটির বিস্ফোরণে পাশের একটি বাড়ির দেয়াল উপড়ে গেছে। কর্মকর্তারা ধারণা করছেন, নিরাপত্তারক্ষীদের হত্যা করতে ওই বোমাটি পেতে রাখা হয়েছিল। সাধারণত নিরপত্তারক্ষীরা ওই পথে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দপ্তরে যাতায়াত করে।ওই বোমাটি বিস্ফোরণের ১০ মিনিট পর মনিপুর রাইফেলসের কুচকাওয়াজ মাঠ থেকে এক কিলোমিটার দূরে ইম্ফল নদীতে মিনুথং সেতুর ওপর আরেকটি শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়।বোমা বিস্ফোরণের পর থউবাল জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ানরাসহ বিভিন্ন আধা সামরিক বাহিনীর সেনারা ব্যাপক তল্লশি চালায় এবং অনেক লোককে আটক করে। তবে পুলিশ বলেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।তৃতীয় বিস্ফোরণটি ঘটে মহাবলী মন্দিরের সামনে সকাল পৌনে ১০টার দিকে। এতে মন্দিরের একটি দেয়াল ধসে যায়। তবে কেউ আহত হয়নি।পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে এবং বোমা হামলাকারীদের ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য কয়েকটি জায়গায় সন্দেহভাজনদের ধরার জন্য অভিযান চালিয়ে ব্যর্থ হয়। সরকারি কর্মকর্তারা বলছেন, কঠোর নিরাপত্তার মধ্যে জেলা সদরের অন্য সব জায়গায় শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।মুখ্যমন্ত্রী ইবোলি সিং তাঁর ভাষণে বলেন, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে সহিংসতার কোনো স্থান নেই। তিনি ‘দুষ্কৃতকারীদের’ আলোচনায় বসার আহ্বান জানান।ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (উলফ), রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট, কাঙ্গলিপাক পিপলস রেভল্যুশনারি পার্টি এবং কাঙ্গলি ইয়াওল কান লুপসহ কয়েকটি রাজনৈতিক দল ভারতের স্বাধীনতা দিবস উদযাপন বয়কট করার ডাক দিয়েছিল। তাঁদের অভিযোগ, ১৯৪৯ সালে মনিপুরকে ভারতীয় ইউনিয়নে যোগ দিতে বাধ্য করা হয়।