ভারতের ৪ রাজ্যে কংগ্রেস ও মিত্র দল জয়ের পথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এক ঐতিহাসিক বিজয়ে দিকে এগিয়ে চলেছে তৃণমূল-কংগ্রেস জোট। কেরালা ও আসাম রাজ্যেও জয়ের পথে রয়েছে কংগ্রেস। তবে তামিলনাড়ুতে কংগ্রেসের মিত্র ডিএমকে হারতে চলেছে। আর পুদুচেরিতে তৃতীয়বারের মত ক্ষমতায় বসতে যাচ্ছে কংগ্রেস।পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান হতে চলছে। সর্বশেষ ফল অনুযায়ী এ রাজ্যে ২১৫টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। আর ক্ষমতাসীন বামফ্রন্ট এগিয়ে রয়েছে ৭০টিতে। এর মধ্যে তৃণমূল একাই ১৭৭টি আসনে এগিয়ে রয়েছে। এতে প্রায় নিশ্চিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার গঠন করতে যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আজ দুপুরের মধ্যে পাওয়া যাবে বলে আভাস দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।