ভারতের ৭ রাজ্যে মাওবাদীদের ডাকা বনধ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাতটি রাজ্যে আজ সোমবার থেকে ৪৮ ঘণ্টার বনধ শুরু হয়েছে। কেন্দ্রীয় যৌথ বাহিনীর অত্যাচার এবং সরকার-ঘোষিত অপারেশন গ্রিন হান্টের প্রতিবাদে মাওবাদীরা এই বনধের ডাক দেয়। রাজ্য সাতটি হলো ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্র। এদিকে এই বনধ শুরুর প্রথম দিনেই পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার ভালুককোনিয়ায় বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আদ্রা-মেদিনীপুর লাইনে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আর মাওবাদীরা পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের বিভিন্ন জায়গায় গাছ ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে। ফলে ওই সব এলাকায়ও বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।