ভারতের ৭৭ শতাংশ মন্ত্রী কোটিপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের অন্তত ৭৭ শতাংশ কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর) নামের একটি সংস্থার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।২০০৯ সালে এসব মন্ত্রী তাঁদের সম্পদের যে হিসাব দিয়েছিলেন, বর্তমানে তাঁদের সম্পদের গড় মূল্য তার চেয়ে অনেক বেশি। মূল্যস্ফীতি ও খাদ্যমূল্য বৃদ্ধিও তাঁদের সম্পদ বাড়ার পেছনে একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।কোটিপতি মন্ত্রীদের তালিকায় সবার ওপরে আছেন কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পবিষয়ক মন্ত্রী প্রফুল প্যাটেল। বর্তমানে তাঁর সম্পদের মূল্য ১২২ কোটি রুপি। ২০০৯ সালে তাঁর সম্পদ ছিল ৭৮ কোটি আট লাখ রুপি। দুই বছরে তাঁর সম্পদ বেড়েছে ৪২ কোটি রুপি।প্রফুল প্যাটেলের পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এস জগ ৎরক্ষাকানের অবস্থান। বর্তমানে তাঁর সম্পদের মূল্য ৭০ কোটি রুপি। ২০০৯ সালে তাঁর সম্পদ ছিল পাঁচ কোটি নয় লাখ রুপি। দুই বছরে তাঁর সম্পদ বেড়েছে ৬৪ কোটি পাঁচ লাখ রুপি।কোটিপতি মন্ত্রীদের তালিকায় এস জগ ৎরক্ষাকানের পরে শহর উন্নয়নমন্ত্রী কমল নাথের স্থান। বর্তমানে তাঁর সম্পদের মোট মূল্য ৪১ কোটি রুপি। ২০০৯ সালে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি রুপি। দুই বছরে তাঁর সম্পদ বেড়েছে ২৬ কোটি রুপি।এ সময় তুলনামূলক বিচারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এস জগ ৎরক্ষাকানের সম্পদ সবচেয়ে বেশি হারে বেড়েছে। দুই বছরে তাঁর সম্পদ বৃদ্ধির হার এক হাজার ৯২ শতাংশ।তবে ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে ১৫ জন মন্ত্রীর সম্পদ কমেছে বলেও ওই তথ্য বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এ তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার নাম রয়েছে। এডিআরের অনিল বাইরওয়াল বলেন, বেশির ভাগ ঘোষণায় আয়কর বিবরণী দাখিল, সম্পদের বর্তমান বাজারমূল্য ছিল না। তবে মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করে প্রধানমন্ত্রীর স্বচ্ছতা আনার চেষ্টা প্রশংসাযোগ্য। টাইমস অব ইন্ডিয়া।