ভারতের ‘ডেমো-ক্রেজি’ মমতা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের কাছে তিনি বড় দিদি। আর সমালোচকদের কাছে ‘কুইন অব ডেমো-ক্রেজি’। পছন্দ করুন বা না-ই করুন, স্পষ্ট ও জোরাল মতামতের জন্য সবার মনোযোগ কেড়েছেন তিনি। যাকে নিয়ে এত কথা, তিনি হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন মমতা। এপ্রিল মাসে টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে তাঁর নাম।মমতা সব সময়ই বলেন, ‘আমি জনগণকে সাহায্য করতে চাই। কিন্তু কিছু ক্ষেত্রে আমি সাহায্য করতে পারি না। কারণ সেখানে অপ্রিয় লোকেরা বাধা দেন। আর তখনই আমাকে জনগণের জন্য লড়াই করতে হয়।’মমতা বরাবরই ভারতে বিদেশি পণ্যের প্রবেশ ও বিদেশি বিনিয়োগের বিপক্ষে। তবে তিনি পর্যটন ও শিল্পক্ষেত্রে বিনিয়োগকে সব সময়ই উত্সাহিত করেন। কারণ এসব ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। মমতা কলকাতাকে আধুনিক শহর হিসেবে গড়তে চান। আর এর সূচনা করেছেন সেতু ও ল্যাম্পপোস্টে রং করার মধ্য দিয়ে। রয়টার্স।