প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে অভিষেক যখন হলো, বলা হয়েছিল দারুণ সম্ভাবনাময় অলরাউন্ডার। আন্তর্জাতিক অঙ্গনে সেই সম্ভাবনার ছাপ খুব একটা দেখা গেল না। অভিষেক ওয়ানডেতেই আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন ৪ উইকেট। তবে পরের ৬ ম্যাচে উইকেট মাত্র দুটি। ব্যাটেও রানের দেখা নেই। তাই টিকতেও পারলেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ব্যর্থতায় মুষড়ে পড়েননি, হতাশ হননি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গেছেন, গত কিছু দিনে ‘এ’ দলের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স। তিন বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরেই হলো টেস্ট অভিষেক, চমকে দিলেন ক্রিকেট বিশ্বকে। ম্যাচে ৭৮ রানে ৮ উইকেট, তাঁর ৫ উইকেটে অস্ট্রেলিয়ার ৪৭ রানের লজ্জা। কেপটাউন টেস্টের নায়ক ভারনন ফিল্যান্ডারই আমাদের এ সপ্তাহের নায়ক।