ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে মো. আলাউদ্দিনকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত মো. আলাউদ্দিন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফের আকস্মিক মৃত্যুতে পদটি শূন্য ছিল। আজ আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন মো. আলাউদ্দিন।মো. আলাউদ্দিন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৮১ সালের ১০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯৫ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এর দুই বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি ওই বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন।