ভারী বর্ষণে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি থেকে ভারী বর্ষণে আজ শুক্রবার ভোর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবারও হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গিয়েছিল এসব এলাকা।সরেজমিনে দেখা গেছে, নগরের চান্দগাঁও, কাপাসগোলা, পাঁচলাইশ, বাকলিয়া, হালিশহর, চকবাজার, আগ্রাবাদ সিডিএ, চাক্তাইসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত নগরে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৯ দশমিক চার মিলিমিটার। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী মাত্রার আরও বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।